Friday 07 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

লিবিয়ায় অপহরণের শিকার ১৩ বাংলাদেশি উদ্ধার

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৭ আগস্ট ২০২৬ ১১:০৩

লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে অপহরণের শিকার ১৩ বাংলাদেশি অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির অবৈধ অভিবাসনবিরোধী সংস্থা এন্টি-ইলিগ্যাল মাইগ্রেশন এজেন্সির ইস্ট ত্রিপোলি শাখা। এ ঘটনায় এক সিরীয় নাগরিককে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ রয়েছে, তিনি বাংলাদেশিদের অপহরণ করে তাদের মুক্তির বিনিময়ে পরিবারের সদস্যদের কাছ থেকে মুক্তিপণ আদায়ের চেষ্টা করছিলেন।

অনলাইন লিবিয়া অবজার্ভারের বরাতে এ তথ্য জানা যায়।

সংস্থাটি তাদের ফেসবুক বিবৃতিতে জানায়, ইস্ট ত্রিপোলি অভিবাসী আটককেন্দ্রের তদন্ত ও গ্রেফতার ইউনিটের কাছে তথ্য আসে যে, একটি অপরাধী চক্র নতুন করে লিবিয়ায় পৌঁছানো অভিবাসীদের অপহরণ করে তাদের স্বজনদের কাছে মুক্তিপণ দাবি করছে। তথ্য পাওয়ার পর তদন্তকারীরা তাৎক্ষণিকভাবে প্রাথমিক তদন্ত শুরু করেন। গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং অনুসন্ধানের মাধ্যমে অপহৃত বাংলাদেশিদের আটকে রাখার স্থান এবং প্রধান সন্দেহভাজনের পরিচয় শনাক্ত করা হয়।

বিজ্ঞাপন

পাবলিক প্রসিকিউশনের অনুমতি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী অভিযানে গিয়ে অপহৃত ১৩ বাংলাদেশিকে উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকে অভিযুক্ত সিরীয় নাগরিককে গ্রেফতার করে।

সংস্থার দাবি, প্রাথমিক তদন্তে পাওয়া তথ্য-প্রমাণের মুখোমুখি করা হলে অভিযুক্ত জিজ্ঞাসাবাদে অপরাধের কথা স্বীকার করে। পরে তার জবানবন্দি নথিভুক্ত করা হয় এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে পাবলিক প্রসিকিউশনের কাছে হস্তান্তর করা হয়। পাবলিক প্রসিকিউশন তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযুক্তকে বিচারপূর্ব হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। এ ঘটনায় অপহরণচক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে তদন্ত অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

ঢাকার বাতাস আজ 'সহনীয়'
৭ আগস্ট ২০২৬ ১১:৪৫

আরো

সম্পর্কিত খবর