Thursday 06 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফেরার ম্যাচে জয় পেলেন না মেসি

ক্রীড়া ডেস্ক
২ আগস্ট ২০২৬ ০৯:৫০ | আপডেট: ২ আগস্ট ২০২৬ ১২:৩৮

বিশ্বকাপ ফাইনালের পর প্রায় দুই সপ্তাহ বিশ্রামে ছিলেন তিনি। অবশেষে ইন্টার মায়ামির হয়ে মাঠে ফিরলেন লিওনেল মেসি। তার ফেরার ম্যাচে অবশ্য জিততে পারল না মায়ামি। মেজর সকার লিগের ম্যাচে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত কলম্বাসের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে মেসির দল।

স্পেনের কাছে বিশ্বকাপ ফাইনাল হারের পর আর্জেন্টিনায় ছুটি কাটিয়েছেন মেসি। এরপর ফিরেছেন মায়ামিতে। মাঝে দলের ম্যাচও মিস করেছেন তিনি।

কলম্বাসের বিপক্ষে মেসি পুরো ৯০ মিনিট খেলেননি। দ্বিতীয়ার্ধের শুরুতে বদলি হিসেবে নামেন দলের অধিনায়ক। তার মাঠে নামায় উল্লাসে ফেটে পরে গ্যালারিতে উপস্থিত দর্শক।

হাফ টাইমের আগেই ২-১ গোলে এগিয়ে ছিল মায়ামি। এই ব্যবধানেই জয়ের পথে এগিয়ে যাচ্ছিলেন তারা। তবে ৮৪ মিনিটে ম্যাচে সমতা ফেরান ব্রাইস মেন্ডেসের গোলে মেসিদের জয় পেতে দেয়নি কলম্বাস।

বিজ্ঞাপন

শেষ পর্যন্ত ২-২ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়েছে মেসিকে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর