Friday 12 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কালো টাকা সাদা করার সুযোগ সৎ করদাতাদের সঙ্গে বৈষ্যম্যমূলক: সিপিডি

সিনিয়র করেসপন্ডেন্ট
১২ জুন ২০২৬ ১৪:২৯ | আপডেট: ১২ জুন ২০২৬ ১৬:৩৩

বাজেট নিয়ে সিপিডির পর্যালোচনা’ শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ে বক্তব্য রাখছেন সংস্থার নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন – ছবি : সংগৃহীত

ঢাকা: প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরে বাজেটে কালো টাকা সাদা করার যে সুযোগ রাখা হয়েছে, তা সৎ করদাতাদের সঙ্গে বৈষ্যম্যমূলক এবং তা কর ন্যয্যতা বিনষ্ট করবে বলে মন্তব্য করেছেন বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) -এর নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন।

শুক্রবার (১২ জুন) সকালে রাজধানীর লেকশোর হোটেলে ‘জাতীয় বাজেট ২০২৬-২৭: সিপিডির পর্যালোচনা’ শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। সিপিডির সম্মাননীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমানসহ সিপিডির গবেষক ও কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

কালো টাকা বিনিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, ভিন্ন উপায়ে বাজেটে এখনো কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে। জমি বা অ্যাপার্টমেন্ট কেনার ক্ষেত্রে কালো টাকা সাদা করার সুযোগ পাবে। অনেকে সেখানেও বিনিয়োগ করতে পারে।

বিজ্ঞাপন

তিনি বলেন, এ ধরনের সুযোগ রাখলে যারা কর ফাঁকি দেন তাদের সঙ্গে রেগুলার কর পরিশোধ করা সৎ করদাতাদের একটা বৈষম্য সৃষ্টি হয়। নৈতিকভাবে কিন্তু সেটা ভালো নয়, সেটা মোরাল হ্যাজার্ড তৈরি করতে পারে, এটিই আমাদের অবস্থান।

কালো টাকা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে সিপিডির সম্মাননীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, এটি অর্থনৈতিকভাবে যুক্তিসঙ্গত নয়। তার কারণ, যতবারই কালো টাকা সাদা করার স্কোপ দেওয়া হয়েছে, তার থেকে সরকারের আয় খুবই কম এসেছে। বরং অন্যদের জন্য এটি একটি মোরাল হ্যাজার্ড সৃষ্টি করে থাকে।

তিনি বলেন, সেজন্য আমরা বলেছি- এটি অর্থনৈতিকভাবে যুক্তিসঙ্গত নয়, নৈতিকভাবেও কাম্য নয়। কারণ, যারা সঠিকভাবে কর দিচ্ছেন তাদের এটি নিরুৎসাহিত করতে পারে। আবার এটি রাজনৈতিকভাবেও ইতিবাচক নয়। কারণ, সাধারণ মানুষ মনে করেন যারা নাকি দুর্নীতি করেছে, যারা নাকি অনেক সময় ট্যাক্স ঠিকমতো দেননি, তাদের একটি সুবিধা দেওয়া হলো।

‘এটি অর্থনৈতিক, নৈতিক ও রাজনৈতিক তিনভাবেই আমরা এটিকে সমর্থন করি না’—যোগ করেন অধ্যাপক মোস্তাফিজুর।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর