Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আরও ২ কোটি ৫০ লাখ ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

স্টাফ করেসপন্ডেন্ট
৪ জুন ২০২৬ ১৯:২৪ | আপডেট: ৪ জুন ২০২৬ ২২:১৭

– কোলাজ প্রতীকী ছবি

ঢাকা: দেশের বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা বজায় রাখতে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ডলার কেনা অব্যাহত রেখেছে বাংলাদেশ ব্যাংক।

এ ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৪ জুন) দুটি বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে ২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, প্রতি ডলারের কাট-অফ রেট ছিল ১২২ টাকা ৭৫ পয়সা। এ নিয়ে চলতি জুন মাসের প্রথম চার দিনে কেন্দ্রীয় ব্যাংকের মোট ডলার কেনার পরিমাণ দাঁড়িয়েছে ১০ কোটি ১০ লাখ ডলার।

এদিকে ২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকে ৪ জুন পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের মোট ডলার ক্রয়ের পরিমাণ বেড়ে ৬৪১ কোটি ৬৫ লাখ ডলারে পৌঁছেছে।

বিজ্ঞাপন

দেশে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি, রফতানি আয় শক্তিশালী থাকা এবং ডলারের সরবরাহ বাড়ায় সাম্প্রতিক সময়ে বৈদেশিক মুদ্রাবাজারে চাপ কমেছে। এ পরিস্থিতিতে বাজার থেকে অতিরিক্ত ডলার কিনে বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করার পাশাপাশি বিনিময় হার স্থিতিশীল রাখতে কাজ করছে কেন্দ্রীয় ব্যাংক।

সংশ্লিষ্টরা বলছেন, বাজারে ডলারের সরবরাহ চাহিদার তুলনায় বেশি থাকায় কেন্দ্রীয় ব্যাংক নিয়মিত ডলার কিনছে। এর ফলে একদিকে বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব পড়ছে, অন্যদিকে ডলারের বিনিময় হারেও স্থিতিশীলতা বজায় থাকছে।

সারাবাংলা/এসএ/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর