ঢাকা: চুক্তিভিত্তিক আইন বিভাগে খণ্ডকালীন ‘লিগ্যাল রিটেইনার’ পদে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ৩ বছর মেয়াদি এই পদে নিয়োগে আগ্রহী প্রার্থীরা আগামী ২ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদের নাম ও বিবরণ
পদের নাম: লিগ্যাল রিটেইনার
পদসংখ্যা: নিদিষ্ট নয়
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণিতে (সমমানের সিজিপিএ) স্নাতক/স্নাতকোত্তর।
অভিজ্ঞতা: সুপ্রিম কোর্টে মামলা পরিচালনায় কমপক্ষে ১০ (দশ) বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বিধিবিধান এবং ব্যাংকিং সংক্রান্ত মামলা পরিচালনার অভিজ্ঞ হতে হবে।
চুক্তির মেয়াদ: ৩ বছর
কর্মঘণ্টা: ন্যূনতম ৩ ঘণ্টা করে সপ্তাহে ৩ দিন একটি নির্দিষ্ট সময়ে বাংলাদেশ ব্যাংকের আইন বিভাগে অবস্থান করতে হবে।
বেতন: ৬০ হাজার টাকা
আগ্রহীরা সরাসরি, ডাকযোগে অথবা ই-মেইলে আবেদন করতে পারবেন।
আবেদনের ঠিকানা: পরিচালক (এইচআরডি-১), হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১, বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়, ঢাকা। ই-মেইল: gm.hrd@bb.org.bd
শর্তাবলি
- বাংলাদেশ ব্যাংকের বিপক্ষে/বিরুদ্ধে কোনো মামলা গ্রহণ ও পরিচালনা করা যাবে না।
- কোন রকম কারণ না দেখিয়ে ১ মাসের নোটিশ অথবা সমপরিমাণ নোটিশ-পে প্রদান করে বাংলাদেশ ব্যাংক যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবে।
- অপরপক্ষও কর্তৃপক্ষকে ১ মাসের নোটিশ অথবা সমপরিমাণ নোটিশ-পে দিয়ে নিয়োগ পাওয়া লিগ্যাল রিটেইনার পদ থেকে রিজাইন দিতে পারবেন।
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীরা https://erecruitment.bb.org.bd/openpdf.php এখানে ক্লিক করে আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে পারবেন;
আবেদনের শেষ সময়: আগামী ২ আগস্ট ২০২৬ পর্যন্ত।