Thursday 16 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ক্ষতিগ্রস্ত গ্রাহকদের ঘুরে দাঁড়াতে বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ জুলাই ২০২৬ ১৯:১০

ঢাকা: ব্যবসায় ক্ষতিগ্রস্ত ও আর্থিক সংকটে থাকা গ্রাহকদের ঘুরে দাঁড়ানোর সুযোগ দিতে ঋণ পুনঃতফসিল ও পুনর্গঠনের ক্ষেত্রে বিশেষ সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ সুবিধা দেশের সব ফাইন্যান্স কোম্পানির গ্রাহকদের জন্য প্রযোজ্য হবে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্স কোম্পানি প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ–সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়েছে, ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের ব্যবসা পুনরুজ্জীবিত করা, আর্থিক স্থিতি ফিরিয়ে আনা এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে তাদের পুনঃঅংশগ্রহণ নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। একই সঙ্গে ফাইন্যান্স কোম্পানিগুলোর খেলাপি ঋণ কমানো এবং ঋণ আদায়ের গতি বাড়াতেও এ সিদ্ধান্ত সহায়ক হবে।

বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ২০২৫ ও ২০২৬ সালে জারি করা আগের নির্দেশনার ধারাবাহিকতায় ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের জন্য বিশেষ পুনঃতফসিল ও পুনর্গঠনের সুবিধা অব্যাহত রাখা হয়েছে। প্রয়োজনীয় শর্ত পূরণ সাপেক্ষে ফাইন্যান্স কোম্পানিগুলো গ্রাহকদের এ সুবিধা দিতে পারবে।

এ ছাড়া, ফাইন্যান্স কোম্পানি আইন, ২০২৩ এবং বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট নীতিমালা যথাযথভাবে অনুসরণ করে পুনঃতফসিল ও পুনর্গঠনের কার্যক্রম সম্পন্ন করতে হবে। নির্দেশনায় আরও বলা হয়েছে, এ বিশেষ সুবিধার আওতায় আবেদন গ্রহণ, যাচাই-বাছাই ও অনুমোদনের পুরো প্রক্রিয়া আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে সম্পন্ন করতে হবে।

বাংলাদেশ ব্যাংক আশা করছে, এ উদ্যোগের ফলে ক্ষতিগ্রস্ত গ্রাহকরা ব্যবসা পুনরুদ্ধারের সুযোগ পাবেন এবং ফাইন্যান্স কোম্পানিগুলোর সম্পদের মান উন্নয়নের পাশাপাশি আর্থিক খাতে স্থিতিশীলতা জোরদার হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর