Wednesday 12 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিআইডির ভারপ্রাপ্ত প্রধান ডিআইজি আলি আকবর খান

স্টাফ করেসপন্ডেন্ট
২ জুন ২০২৬ ১৭:১১ | আপডেট: ২ জুন ২০২৬ ১৯:১৫

ডিআইজি আলি আকবর খান।

ঢাকা: বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিআইজি আলি আকবর খান।

সোমবার (১ জুন) পুলিশ সদর দফতরের এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়েছে।

১৯৯৫ সালে ১৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদানকারী আলি আকবর খান ১৯৬৭ সালের ২১ সেপ্টেম্বর চাঁদপুর জেলায় জন্মগ্রহণ করেন। তার দীর্ঘ কর্মজীবনে রেঞ্জ পুলিশ, বাংলাদেশ পুলিশ অধিদফতর এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে তিনি তার পেশাগত জ্ঞান ও দক্ষতা সমৃদ্ধ করেছেন।

বিজ্ঞাপন

ডিআইজি আলি আকবর খান সিআইডির ভারপ্রাপ্ত প্রধানের গুরুদায়িত্ব নেওয়ায় সিআইডি পরিবার গভীর উচ্ছ্বাসের সঙ্গে তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছে। তার প্রাজ্ঞ নেতৃত্ব, দূরদৃষ্টি ও পেশাদারিত্বের আলোকে সিআইডির চলমান কার্যক্রম আরও গতিশীল, আধুনিক ও সময়োপযোগী হয়ে উঠবে বলে প্রত্যাশা সিআইডি সদস্যদের।

সারাবাংলা/এমএইচ/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর