Friday 19 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রিজার্ভ চুরি মামলায় খসড়া চার্জশিটের খবর নাকচ সিআইডির

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ জুন ২০২৬ ২২:৩৩

সিআইডি’র লোগো।

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট (অভিযোগপত্র) তৈরি সংক্রান্ত গণমাধ্যমের খবরকে সম্পূর্ণ নাকচ করে দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বৃহস্পতিবার (১৯ জুন) সিআইডির মিডিয়া উইং থেকে বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত রিজার্ভ চুরি মামলার তদন্ত-সংক্রান্ত সংবাদ সিআইডির দৃষ্টিগোচর হয়েছে। ওই প্রতিবেদনে সিআইডির কর্মকর্তাদের বরাতে খসড়া চার্জশিট বিষয়ে যে তথ্য দেওয়া হয়েছে, তা সিআইডির কোনো কর্মকর্তা গণমাধ্যমকে প্রদান করেননি। প্রকাশিত ওইসব বক্তব্যসমূহকে সিআইডির আনুষ্ঠানিক অবস্থান হিসেবে গণ্য না করার জন্য অনুরোধ করা হচ্ছে।’

বিজ্ঞাপন

সিআইডি জানায়, ‘বিষয়টি এখনও তদন্তাধীন রয়েছে। তদন্তের স্বার্থে এ পর্যায়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা সম্ভব নয়। তবে তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিলের পর সিআইডি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে দেশবাসীকে হালনাগাদ তথ্য জানাবে।’

ভবিষ্যতে এই ধরনের সংবাদের বিভ্রান্তি এড়াতে সিআইডির পক্ষ থেকে গণমাধ্যমকে অনুরোধ করা হয়েছে, যেন এ মামলার সংবাদ প্রকাশে সিআইডির আনুষ্ঠানিক প্রেস বিজ্ঞপ্তি বা মুখপাত্রের বক্তব্য অনুসরণ করা হয়। সংস্থাটি পেশাদারিত্ব ও আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল থেকে মামলার তদন্ত অব্যাহত রাখবে বলেও বিজ্ঞপ্তিতে প্রত্যয় ব্যক্ত করেছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর