Sunday 17 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৫ বছর মেয়াদি ট্রেজারি বন্ড পুনঃইস্যুর নিলাম মঙ্গলবার

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ মে ২০২৬ ১৯:১০

ঢাকা: বাংলাদেশ ব্যাংক ১৫ বছর মেয়াদি বাংলাদেশ গভর্নমেন্ট ট্রেজারি বন্ড পুনঃইস্যুর জন্য আগামী ১৯ মে নিলামের ঘোষণা দিয়েছে। এ নিলামে এক হাজার কোটি টাকার অভিহিত মূল্যের ট্রেজারি বন্ড বিক্রি করা হবে।

রোববার(১৭ মে) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স থেকে এ–সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫ বছর মেয়াদি এ ট্রেজারি বন্ডটি মূলত ২০২৫ সালের ২৭ মার্চ ইস্যু করা হয়েছিল, যার মেয়াদ শেষ হবে ২০৪০ সালের ২৭ মার্চ। বর্তমানে অবশিষ্ট মেয়াদ রয়েছে ১৩ দশমিক ৮৫ বছর। বন্ডটির কুপন হার নির্ধারণ করা হয়েছে ১২ দশমিক ২৮ শতাংশ।

বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংক জানায়, নিলামটি হবে ‘প্রাইস-ভিত্তিক’ পদ্ধতিতে। এতে শুধু সরকারি সিকিউরিটিজের প্রাইমারি ডিলার (পিডি) হিসেবে নিয়োগপ্রাপ্ত ব্যাংকগুলো সরাসরি বিড জমা দিতে পারবে। তবে অন্যান্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান তাদের ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক গ্রাহকদের পক্ষে পিডিদের মাধ্যমে অংশ নিতে পারবে।

নিলামে অংশ নিতে প্রতি ১০০ টাকা অভিহিত মূল্যের বন্ডের বিপরীতে কাঙ্ক্ষিত মূল্য ও ক্রয়ের পরিমাণ উল্লেখ করে আগামী মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল মার্কেট ইনফ্রাস্ট্রাকচার (এফএমআই) প্ল্যাটফর্মে ইলেকট্রনিকভাবে বিড জমা দিতে হবে।

বিশেষ পরিস্থিতিতে সংশ্লিষ্ট বিভাগের পূর্বানুমতি নিয়ে আগের মতো সিলগালা খামে ম্যানুয়াল পদ্ধতিতেও বিড জমা দেওয়ার সুযোগ রাখা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর