Saturday 09 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দীর্ঘমেয়াদী অর্থায়নে নতুন শর্ত: সুদহার, ঋণসীমা ও স্প্রেডে পরিবর্তন

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ এপ্রিল ২০২৬ ১৬:১৫ | আপডেট: ৩০ এপ্রিল ২০২৬ ১৭:০৭

ঢাকা: বাংলাদেশ ব্যাংক দীর্ঘমেয়াদী অর্থায়ন সুবিধা (BB-LTFF) আরও কার্যকর ও বাজার উপযোগী করতে গুরুত্বপূর্ণ কিছু শর্ত সংশোধন করেছে। নতুন নির্দেশনা অনুযায়ী সুদের হার নির্ধারণ, ঋণসীমা এবং ব্যাংকগুলোর মার্জিনে পরিবর্তন আনা হয়েছে, যা আগামী ১ মে ২০২৬ থেকে কার্যকর হবে।

বৃহস্প‌তিবার (৩০ এ‌প্রিল) বাংলা‌দেশ ব্যাংক এক সার্কুলা‌রে এ তথ্য জানায়।

কেন্দ্রীয় ব্যাংকের ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি সাপোর্ট সেক্টর প্রোগ্রাম ডিপার্টমেন্ট (FSSSPD)-এর ১৬ জুলাই ২০২৩ সালের সার্কুলারের আংশিক সংশোধনের মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।

সংশোধিত নির্দেশনা অনুযায়ী অংশগ্রহণকারী আর্থিক প্রতিষ্ঠানগুলোর (PFI) জন্য নির্দেশক সুদের হার ১.০০% ± ২.০০% সীমার মধ্যে নির্ধারণ করা হয়েছে। ব্যাংকের CAMELS রেটিং ও ঋণের মেয়াদের ওপর ভিত্তি করে হার নির্ধারিত হবে।

বিজ্ঞাপন

রেটিং ১: সর্বনিম্ন ১.০০ শতাংশ (৫ বছর পর্যন্ত)
রেটিং ২: সর্বনিম্ন ১.২৫ শতাংশ
রেটিং ৩: সর্বনিম্ন ১.৫ শতাংশ
দীর্ঘমেয়াদি ঋণের ক্ষেত্রে (৭ ও ১০ বছর) হার ধাপে ধাপে বৃদ্ধি পাবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বাজার পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যতে এই হার পুনঃনির্ধারণ করা হতে পারে।

পিএফআইগুলো তাদের নিজস্ব ব্যয় ও ঝুঁকি বিবেচনায় ঋণগ্রহীতার সুদের হার নির্ধারণ করবে। তবে এতে তহবিলের খরচের ওপর অতিরিক্ত ২ শতাংশ থেকে ৩ শতাংশ পর্যন্ত স্প্রেড যোগ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

একজন ঋণগ্রহীতা এখন—একক পিএফআই’র মাধ্যমে সর্বোচ্চ ১০ মিলিয়ন মার্কিন ডলার,একাধিক পিএফআ ‘র সিন্ডিকেটেড অর্থায়নে সর্বোচ্চ ২০ মিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত ঋণ নিতে পারবেন ও এই সীমা ক্রয় ব্যবস্থার ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

১৬ জুলাই ২০২৩ সালের মূল সার্কুলারের অন্যান্য সব নির্দেশনা অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়েছে।

বিশ্লেষকদের মতে, এই সংশোধনের ফলে শিল্প খাতে দীর্ঘমেয়াদী বিনিয়োগ সহজ হবে এবং ব্যাংকগুলোর জন্য তহবিল ব্যবস্থাপনা আরও নমনীয় হবে। একই সঙ্গে ঋণগ্রহীতাদের জন্য প্রতিযোগিতামূলক সুদের হার নিশ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর