Sunday 09 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঈদুল আজহা পর্যন্ত শপিংমল স্বাভাবিক সময়ে খোলা রাখার দাবি রংপুর ব্যবসায়ীদের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ এপ্রিল ২০২৬ ০৮:৫৩

রংপুর: ঈদুল আজহাকে সামনে রেখে স্বাভাবিক সময়ের মতো মার্কেট ও শপিংমল খোলা রাখার দাবিতে রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনের কাছে স্মারকলিপি দিয়েছেন ব্যবসায়ীরা।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনের কাছে জেলা পরিষদ সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রশিদুজ্জামান বুলবুলের নেতৃত্বে ব্যবসায়ীরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন। দাবি না মানলে বুধবার (২২ এপ্রিল) থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ব্যবসায়ী নেতারা।

তারা স্মারকলিপিতে উল্লেখ করেন যে সরকার ঘোষিত গণবিজ্ঞপ্তি অনুযায়ী বর্তমানে সন্ধ্যা ৭টার মধ্যে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করতে হচ্ছে। এই কারণে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। দ্রুত দোকান বন্ধ হয়ে যাওয়ায় জেলা ও উপজেলা থেকে আসা ক্রেতারাও সময়মতো কেনাকাটা করতে পারছেন না।

বিজ্ঞাপন

ব্যবসায়ী নেতৃবৃন্দ জানান, বিক্রি কমে যাওয়ায় দোকান কর্মচারীদের বেতন-ভাতা ও দোকানভাড়া দেওয়া কঠিন হয়ে পড়েছে। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে কেনাকাটার মৌসুম শুরু হয়েছে। এই সময়টাতে যদি স্বাভাবিক সময়ের মতো (আগের নিয়মে) মার্কেট ও শপিংমল খোলা না রাখা যায়, তাহলে অনেক ব্যবসায়ী পথে বসবেন বলে আশঙ্কা করছেন তারা।

স্মারকলিপি প্রদান শেষে রশিদুজ্জামান বুলবুল সাংবাদিকদের বলেন, ‘সরকার বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ দিলেও ঈদের সময়টা আলাদা। এই মৌসুমে ক্রেতাদের চাপ বাড়ে। আমরা চাই, ঈদুল আজহা পর্যন্ত স্বাভাবিক সময়ের নিয়ম বহাল রাখা হোক, যাতে ব্যবসায়ীরা কিছুটা স্বস্তিতে থাকতে পারেন এবং ক্রেতারাও কেনাকাটা করতে পারেন।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর