Wednesday 12 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শপিংমল-দোকানপাট খোলা রাখার সময় বাড়ল

সিনিয়র করেসপন্ডেন্ট
১২ মে ২০২৬ ২১:২৭ | আপডেট: ১৩ মে ২০২৬ ০০:৩৯

শপিং মল। ফাইল ছবি

ঢাকা: পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে সারাদেশের মার্কেট, শপিংমল ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার সময়সীমা বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ মে থেকে ঈদের আগের দিন পর্যন্ত এসব প্রতিষ্ঠান রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে।

মঙ্গলবার (১২ মে) বাংলাদেশ দোকান মালিক সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিনের সই করা বিজ্ঞপ্তিতে বল হয়, ঈদকে সামনে রেখে ক্রেতা ও বিক্রেতাদের সুবিধার কথা বিবেচনা করে সময় বাড়ানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে বিদ্যুৎ সংকট মোকাবিলায় সারাদেশে ব্যবসা প্রতিষ্ঠান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশনা ছিল। তবে ব্যবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতে সেই সিদ্ধান্তে সাময়িক পরিবর্তন আনা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ১২ মে থেকে ঈদুল আজহা পর্যন্ত দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে তাদের জানানো হয়েছে। তবে এই বর্ধিত সময়ে কোনো ধরনের আলোকসজ্জা কিংবা অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার করা যাবে না বলে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

সারাবাংলা/এফএন/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর