Sunday 09 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শুক্রবার থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে শপিংমল-মার্কেট

সিনিয়র করেসপন্ডেন্ট
১১ জুন ২০২৬ ২০:৫৫ | আপডেট: ১১ জুন ২০২৬ ২৩:০৬

বিদ্যুৎ বিভাগ। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: বিদ্যুৎ সাশ্রয়ে আগের নির্দেশনা শিথিল করে শুক্রবার (১২ জুন) থেকে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকানপাট বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১১ জুন) দেশের সব সিটি করপোরেশনের মেয়র বা প্রশাসক, সব বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের কাছে এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য চিঠি পাঠিয়েছে বিদ্যুৎ বিভাগ। নতুন এই নির্দেশনা চলমান ও অনুষ্ঠিতব্য সবধরনের মেলা, বাণিজ্যমেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য হবে।

বিদ্যুৎ বিভাগের আগের সিদ্ধান্ত অনুযায়ী, গত ১ জুন থেকে শপিংমল, মার্কেট ও দোকানপাট রাত ১০টার পরিবর্তে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার বিধান কার্যকর ছিল। নতুন নির্দেশনায় শপিংমল ও দোকানপাট রাত ৯টার মধ্যে বন্ধ নিশ্চিত করার পাশাপাশি সব ধরনের বিলবোর্ডের বাতিও রাত ৯টার মধ্যে বন্ধ করার কথা বলা হয়েছে।

বিজ্ঞাপন

তবে খাবারের দোকান, হাসপাতাল, ওষুধের দোকানসহ জরুরি সেবামূলক প্রতিষ্ঠানগুলো এই নির্দেশনার আওতামুক্ত থাকবে বলে বিদ্যুৎ বিভাগ জানিয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর