Thursday 25 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্লগার নিলয় হত্যা মামলায় প্রতিবেদন ১৪ আগস্ট


১৫ জুলাই ২০১৮ ১৩:৫৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয় হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পিছিয়ে আগামী ১৪ আগস্ট দিন ঠিক করেছেন আদালত। রোববার (১৫ জুলাই) মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ঠিক করা ছিলো।

মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ এদিন (১৫ জুলাই) আদালতে কোনো প্রতিবেদন দাখিল করতে পারেননি। প্রতিবেদন না দেওয়ায় অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কায়সারুল ইসলাম প্রতিবেদন দাখিলের জন্য নতুন তারিখ ঠিক করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, রাজধানীর খিলগাঁওয়ের গোড়ানের ১৬৭ নম্বর বাড়ির ৫ম তলায় ২০১৫ সালের ৭ আগস্ট রাজধানীর পূর্ব গোড়ান টেম্পোস্ট্যান্ডের কাছে ৮ নম্বর সড়কের নিজ বাসায় খুন হন নিলয়। চার যুবক বাসাভাড়ার কথা বলে বাসায় ঢুকে তার স্ত্রী আশামনিকে অস্ত্রের মুখে জিম্মি করে সন্ত্রাসীরা নিলয়ের গলা ও ঘাড়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।

বিজ্ঞাপন

ওই ঘটনায় নিহতের স্ত্রী আশামনি অজ্ঞাতপরিচয় চারজনকে আসামি করে রাজধানীর খিলগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

আরও পড়ুন: চট্টগ্রামে পানির ট্যাঙ্কে মা-মেয়ের লাশ

সারাবাংলা/এআই/এমও

বিজ্ঞাপন

আরো