Thursday 25 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপ ২০২৬ / জর্ডানের বিপক্ষে বড় পরিবর্তন আসছে আর্জেন্টিনা একাদশে?

ক্রীড়া ডেস্ক
২৫ জুন ২০২৬ ১৪:২৯

প্রথম দুই ম্যাচ জিতে এরই মধ্যে গ্রুপসেরা হয়ে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। যদিও রোববার গ্রুপপর্বের শেষ ম্যাচে জর্ডানের মুখোমুখি হতে যাচ্ছে আকাশি নীলরা। নিয়মরক্ষার এই ম্যাচে একাদশে বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনা করছেন কোচ লিওনেল স্কালোনি। দলের দুই তারকা এমিলিয়ানো মার্টিনেজ ও লিওনেল মেসিকে নিয়ে নতুন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন তিনি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর