Thursday 25 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গোড়ানে তেলাপোকা মারার বিষ খেয়ে শিশুর মৃত্যু


৯ জুলাই ২০১৮ ১৪:০৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: রাজধানীর খিলগাঁওয়ের গোড়ান এলাকায় তেলাপোকা মারার বিষ খেয়ে ফারিয়া আক্তার (৩) নামে এক শিশু মারা গেছে। সোমবার (৯ জুলাই) বেলা পৌনে ১২টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

শিশুর বাবা সেকেন্দার আলী জানান, তারা বর্তমানে খিলগাঁওয়ের গোড়ান আলী আহমদ স্কুলের পাশে একটি বাসায় ভাড়া থাকেন। তেলাপোকার উৎপাত থাকায় তা মারার জন্য ওষুধ নিয়ে ঘরের জানালার কাছে রেখে দেওয়া হয়েছিল। আজ সকালে ফারিয়া ঘরের ভিতর খেলতে খেলতে আচার মনে করে তা খেয়ে ফেলে।

পরে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে। এক ছেলে দুই মেয়ের মধ্যে ফারিয়া ছিল সবার ছোট। তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার পানিহালা গ্রামে। শিশুটির বাবা ঢাকায় প্রাইভেটকার চালায়। মা ইয়াছমিন আক্তার গৃহিনী।

বিজ্ঞাপন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানায়, শিশুটির মৃতদেহ মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এমও

বিজ্ঞাপন

আরো