Friday 24 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অতীতের ওপরে দায় চাপিয়ে সমস্যা এড়ানোর সুযোগ নেই: ইসলামী আন্দোলন

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ এপ্রিল ২০২৬ ২১:৩২

ঢাকা: ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ বলেছেন, বিদ্যুৎখাত দেশের অন্যতম ভর্তুকির খাত। তারপরেও গরমকালে লোডশেডিংয়ে নাজেহাল হতে হয় এবং সরকারগুলো অতীতের ওপরে দায় চাপিয়েছিল। বিদ্যুৎখাতে অতীতের ব্যর্থতা ও দুর্নীতির প্রভাব থাকলেও বর্তমান সরকার দায় এড়াতে পারে না

শুক্রবার (২৪ এপ্রিল) এক বিবৃতিতে তিনি আরও বলেন, বিদ্যুৎ ও জ্বালানিখাতে পরিকল্পনাহীনতা, অদূরদর্শীতা ও দুর্নীতির দায় স্বাধীনতার পরে দেশ পরিচালনাকারী সকল সরকারকেই নিতে হবে।

অধ্যক্ষ ইউনুস আহমদ বলেন, ফ্যাসিবাদী হাসিনা দুর্নীতির সুযোগ রাখার জন্য বিদ্যুৎখাতে যে অরাজকতা তৈরি করেছে তার প্রতিফল হয়তো এখনো রয়েছে। জনতা বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় এনেছে কাজ করার জন্য, জঞ্জাল দূর করার জন্য। অতিতের জাবরকাটা আর দেখতে চায় না জনগণ। জনগণ চায় কাজ এবং সমস্যার সমাধান।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমএমএইচ/এসএস
বিজ্ঞাপন

উখিয়ায় ২০ হাজার ইয়াবা উদ্ধার
২৪ এপ্রিল ২০২৬ ২২:১৭

আরো

সম্পর্কিত খবর