Sunday 05 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্যদের দায়িত্ব বণ্টন সম্পন্ন

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ জুলাই ২০২৬ ১০:৫২

ইসলামী আন্দোলন বাংলাদেশ। ফাইল ছবি

ঢাকা: ইসলামী আন্দোলন বাংলাদেশের নবগঠিত কেন্দ্রীয় কমিটির সদস্যদের মধ্যে দফতর ও সাংগঠনিক দায়িত্ব বণ্টন করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান দায়িত্ব বণ্টনের ঘোষণা দেন।

তিনি জানান, গত ২৭ জুন দলের মজলিশে শুরার বিশেষ অধিবেশনে ৪৮ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। সভাপতি মণ্ডলীর সঙ্গে পরামর্শ এবং দলের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)-এর অনুমোদনক্রমে সদস্যদের মধ্যে দফতর বণ্টন করা হয়েছে।

দায়িত্ব বণ্টন অনুযায়ী, দলের আমীর হিসেবে মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) দায়িত্ব পালন করবেন। নায়েবে আমীর হিসেবে দায়িত্ব পেয়েছেন মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই), মাওলানা আব্দুল আউয়াল এবং মাওলানা আব্দুল হক আজাদ। মহাসচিব হিসেবে দায়িত্বে রয়েছেন মাওলানা গাজী আতাউর রহমান।

বিজ্ঞাপন

যুগ্ম মহাসচিব করা হয়েছে প্রকৌশলী মুহাম্মদ আশরাফুল আলম, হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, শাহ ইফতেখার তারিক এবং মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিনকে। সহকারী মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মুফতি সৈয়দ এসহাক মুহাম্মাদ আবুল খায়ের, মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, কে এম আতিকুর রহমান এবং হাফেজ মাওলানা শেখ ফজলুল করীম মারুফ।

এ ছাড়া মাওলানা লোকমান হোসেন জাফরীকে দফতর সম্পাদক এবং হারুন অর রশীদকে অর্থ ও প্রকাশনা সম্পাদক করা হয়েছে। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে প্রফেসর ড. বেলাল নূর আজীজি, প্রবাসী কল্যাণ সম্পাদক হিসেবে মাওলানা মুহাম্মদ খলিলুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক হিসেবে শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম, আইন ও মানবাধিকার সম্পাদক হিসেবে অ্যাডভোকেট শওকত আলী হাওলাদার, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক হিসেবে শেখ আবু তাহের এবং মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হিসেবে বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবুল কাশেম দায়িত্ব পেয়েছেন।

সাংগঠনিক সম্পাদক পদে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট, রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা ও ফরিদপুর বিভাগের জন্য পৃথক দায়িত্বশীলদের মনোনয়ন দেওয়া হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় কমিটির অন্যান্য সদস্যদেরও দায়িত্ব নির্ধারণ করা হয়েছে।

মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, দলকে আরও সুসংগঠিত ও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে সভাপতি মণ্ডলীর সঙ্গে পরামর্শ করে এবং দলের আমিরের অনুমোদনক্রমে এই দায়িত্ব বণ্টন করা হয়েছে।

সারাবাংলা/এমএমএইচ/এনজে
বিজ্ঞাপন

নিয়োগ দিচ্ছে হামদর্দ
৫ জুলাই ২০২৬ ১১:৫৩

আরো

সম্পর্কিত খবর