Monday 22 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৩ জুনের সম্ভাব্য সহিংসতা রোধে সতর্ক থাকতে হবে: ইআ

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ জুন ২০২৬ ২২:২২

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ।

ঢাকা: ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ বলেছেন, ‘দীর্ঘ রাজনৈতিক অস্থিরতার পরে বাংলাদেশ একটি স্থিতিশীল পরিস্থিতির দিকে যাচ্ছে। দেশ গঠনের কাজ চলছে। এই সময়ে জাতি আর কোনো অস্থিরতা চায় না। পরাজিত স্বৈরশক্তি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে যে সহিংসতার আশঙ্কা তৈরি হয়েছে, সেই বিষয়ে জাতিকে সতর্ক থাকতে হবে। পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীকে সজাগ থাকতে হবে।’

সোমবার (২২ জুন) এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব এই আহ্বান জানান।

এ ছাড়াও মাওলানা ইউনুস আহমদ বলেন, ‘সেনা মোতায়েন করার বিষয়টি প্রশ্ন তৈরি করেছে। উৎখাতের দুই বছর পরেও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতা করার এই মাত্রার সক্ষমতা আছে কি না, তা প্রশ্নসাপেক্ষ বিষয়।’

বিজ্ঞাপন

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, ‘যে শক্তি রাষ্ট্র ক্ষমতায় থাকা অবস্থায় জনতার রোষে উৎখাত হয়েছে, সেই শক্তি মোকাবিলায় এখন সেনা দরকার আছে বলে মনে করি না।’

মাওলানা ইউনুস আহমদ কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের প্রতি আহ্বান রেখে বলেন, ‘জাতির সঙ্গে আপনারা যে অপরাধ করেছেন, তার দায় স্বীকার করুন। অপরাধ স্বীকার করে নিন। জাতির কাছে ক্ষমা প্রার্থনা করুন। যারা অপরাধের সঙ্গে জড়িত, তারা আইনের কাছে আত্মসমর্পণ করুন। তা না করে যদি আপনারা সহিংসতা করতে চান, তাহলে আপনাদের বিস্মৃতি আরও ত্বরান্বিত হবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর