Friday 24 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সন্ত্রাসীদের পরিচয় যাই হোক গ্রেফতার করতে হবে: বুলবুল

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ এপ্রিল ২০২৬ ২১:২৪ | আপডেট: ২৪ এপ্রিল ২০২৬ ২১:৩৩

ঢাকা: ছাত্রদলের হামলায় আহতদের দেখতে গিয়ে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি বলেছেন, সন্ত্রাসীদের পরিচয় যাই হোক তাদেরকে গ্রেফতার করতে হবে। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানিয়ে বলেন, সন্ত্রাসীদের কোনো দল নেই, থাকতে পারে না। যদি সরকার এই ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার না করে তবে প্রমাণ হয় সরকার সন্ত্রাসীদের আশ্রয়-প্রশয় দাতা।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহিদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টারে আহত ডাকসু’র সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ, সমাজসেবা সম্পাদক এবি জোবায়ের, মাস্টারদা’ সূর্য সেন হল সংসদের সদস্য মো. সাইয়েদুজ্জামান নূর আলভী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ বর্ষের শিক্ষার্থী তানজিমুল ইসলামের শারীরিক খোঁজ-খবর নিয়ে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

শাহবাগ থানা পুলিশ সন্ত্রাসীদের সহযোগি হিসেবে ভূমিকা পালন করেছে উল্লেখ করে নূরুল ইসলাম বুলবুল শাহবাগ থানার ওসি সহ ঘটনার সময় থানায় দায়িত্বরত পুলিশ সদস্যদের বিচারের দাবি জানান। তিনি বলেন, এই ঘটনা কোনো ছোটখাটো ঘটনা নয়। এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের সহকারি সেক্রেটারি মুহাম্মদ দেলাওয়ার হোসেন, সহকারি সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন এমপি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি আব্দুস সালাম, মহানগরী দক্ষিণের সহকারী মিডিয়া সম্পাদক আশরাফুল আলম ইমন, ইসলামী ছাত্র শিবিরের ঢাকা মহানগরী পূর্ব সেক্রেটারি ও ডাকসু’র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, পল্টন থানা আমীর অ্যাডভোকেট মারুফুল ইসলাম, শাহবাগ পশ্চিম থানা আমীর অ্যাডভোকেট শাহ মাহফুজুল হক সহ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতারা।

সারাবাংলা/এমএমএইচ/এসএস
বিজ্ঞাপন

উখিয়ায় ২০ হাজার ইয়াবা উদ্ধার
২৪ এপ্রিল ২০২৬ ২২:১৭

আরো

সম্পর্কিত খবর