Friday 22 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে বন্দুক-কার্তুজসহ এক সন্ত্রাসী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ মে ২০২৬ ২২:০১

অস্ত্রসহ গ্রেফতার হওয়া বিদ্যুৎ।

নোয়াখালী: জেলার বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলায় বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে একটি দেশীয় একনলা বন্দুক ও এক রাউন্ড তাজা কার্তুজসহ বিদ্যুৎ নামে এক কুখ্যাত সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২২ মে) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (২১ মে) রাতে হাতিয়া থানার বোয়ালিয়া এলাকায় কোস্ট গার্ড স্টেশন হাতিয়া ও পুলিশের সমন্বয়ে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এলাকার চিহ্নিত সন্ত্রাসী বিদ্যুতের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি দেশীয় একনলা বন্দুক ও এক রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। একইসঙ্গে বিদ্যুৎকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

অভিযান চলাকালে সন্ত্রাসীর অনুসারীরা বাধা দেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যৌথবাহিনী ১১ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

কোস্ট গার্ড জানায়, বিদ্যুৎ আগেও বিভিন্ন মামলায় একাধিকবার পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল। জব্দ করা অস্ত্র ও ওই ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মিডিয়া কর্মকর্তা আরও বলেন, ‘দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বাংলাদেশ কোস্ট গার্ড।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর