Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজধানীর রামপুরায় শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্যা পলাশ’ গুলিবিদ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট
১২ জুন ২০২৬ ১৬:২৭ | আপডেট: ১২ জুন ২০২৬ ১৭:১৭

গুলিবিদ্ধ পলাশ।

ঢাকা: রাজধানীর হাতিরঝিল থানার রামপুরা টিভি সেন্টার এলাকায় তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান পলাশ ওরফে কাইল্যা পলাশকে গুলি করেছে দুর্বৃত্তরা। তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

শুক্রবার (১২ জুন) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন হাতিরঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অপারেশন থিয়েটারে (ওটি) চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

আহতের ভাই আল আমিন জানান, দুপুরে পলাশ রয়েল মিষ্টির দোকানের সামনের রাস্তায় অবস্থান করছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে করে দুই যুবক সেখানে এসে আকস্মিকভাবে পলাশের মাথা লক্ষ্য করে গুলি করে। এরপর তারা পালিয়ে যায়।

বিজ্ঞাপন

জানা গেছে, ভুক্তভোগীর মাথায় দুটি গুলি লেগেছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক ও সংকটাপন্ন। হাসপাতালে আনার পরপরই তাকে জরুরি অস্ত্রোপচারের জন্য অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। চিকিৎসকরা তার জীবন বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করছেন।

পুলিশ সূত্রে জানা যায়, প্রাথমিক তথ্য অনুযায়ী ঘটনার পেছনে স্থানীয় সন্ত্রাসী ‘কাইল্যা মাসুদ’-এর নাম উঠে এসেছে। অপরাধীদের চিহ্নিত করে গ্রেফতার এবং ঘটনার মূল রহস্য উদ্ঘাটনে রামপুরা থানা পুলিশ ও ডিবির একাধিক টিম মাঠে নেমেছে।

সারাবাংলা/এমএইচ/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর