Saturday 25 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টেকনাফে বিদেশি পিস্তল ও গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ এপ্রিল ২০২৬ ১৭:৫৬

কক্সবাজার: জেলার টেকনাফে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল-তাজা গুলি ও চাকুসহ মো. রাসেল (৩৬) নামের একজন চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেফতার করেছে কোস্ট গার্ড।

শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে টেকনাফ থানার সিকদারপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন। আটক রাসেল টেকনাফের সাবরাং ইউনিয়নের সিকদারপাড়ার বাসিন্দা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে টেকনাফ থানার সিকদারপাড়া সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় কোস্ট গার্ড টেকনাফ স্টেশন। অভিযানে সেখান থেকে একটি ৭ দশমিক ৬৫ মিলিমিটার বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ১ রাউন্ড তাজা গুলি ও তিনটি চাকুসহ রাসেলকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

কোস্ট গার্ড জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে মাদক পাচার, মানবপাচার ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি ও আতঙ্ক সৃষ্টি করতেন বলেও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

কোস্ট গার্ডের তথ্যাযায়ী, রাসেলের বিরুদ্ধে মানবপাচার, মাদক ও অস্ত্র সংশ্লিষ্ট অন্তত ৮টি মামলা রয়েছে। এর আগে একাধিকবার ইয়াবাসহ তাকে গ্রেফতার করেছিল টেকনাফ থানা পুলিশ।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন নিশ্চিত করেছেন, আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে জব্দ করা অস্ত্রসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর