Thursday 20 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি

সিনিয়র করেসপন্ডেন্ট
২০ আগস্ট ২০২৬ ১৮:১১ | আপডেট: ২০ আগস্ট ২০২৬ ১৯:৩৭

ছবি: সংগৃহীত

ঢাকা: রাষ্ট্রপতি নির্বাচনে মোট ৩৪৯ জন ভোটারের মধ্যে ৩৪৩ জন ভোট দিয়েছেন। ভোট দেননি ৬ জন সংসদ সদস্য। ৩৪৯ জন ভোটারের মধ্যে ৩৪৩ জন সংসদ সদস্য তাদের ভোট দিয়েছেন। এই নির্বাচনে কোনো ভোট বাতিল হয়নি এবং সবকটি ভোটই বৈধ হিসেবে গণ্য করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচনি কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মোট ৩৪৯টি ব্যালট পেপার মুদ্রণ করা হয়েছিল। এর মধ্যে ৩৪৩টি ব্যালট ব্যবহার করে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে এবং সবকটি ভোটই বৈধ।

নির্বাচনি ফলাফলে দেখা গেছে, বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর মোট ২৫৫টি ভোট পেয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে জামায়াত জোটের অলি আহমেদ পেয়েছেন ৮৮টি ভোট। বৃহস্পতিবার বিকাল ৫টা ৪৬ মিনিটে এই ফলাফল প্রকাশিত হয়।

বিজ্ঞাপন

ভোট দেননি যারা

চট্টগ্রাম ৩ আসনের সংসদ সদস্য মোস্তফা কামাল পাশা, কিশোরগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য ওসমান ফারুক, ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, খেলাফত মজলিসের সিলেট-৫ আসনের সংসদ সদস্য আবুল হাসান এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারাহানা ভোট দেননি।

রাষ্ট্রপতি নির্বাচন সহায়ক কর্মকর্তার দায়িত্ব থাকা ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর