Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বৈদেশিক সহায়তার নির্ভরতা কমিয়ে অভ্যন্তরীণ আয় বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

সিনিয়র করেসপন্ডেন্ট
১৮ আগস্ট ২০২৬ ১৩:৫২

প্রধানমন্ত্রী তারেক রহমান।

ঢাকা: বর্তমান সরকার শুধুমাত্র বৈদেশিক সহায়তার ওপর নির্ভর করে ভবিষ্যৎ প্রজন্মের ওপর অতিরিক্ত ঋণের বোঝা চাপিয়ে দেয়ার নীতি বিরোধী বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজস্ব সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি বলেন, দেশীয় অর্থনীতিকে শক্তিশালী করতে হলে রাজস্ব আহরণে অবশ্যই অভ্যন্তরীণ আয়ের ক্ষেত্র এবং উৎস বাড়াতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, বিগত সময়ে দেশকে একটি ঋণনির্ভর ও আমদানি-নির্ভর রাষ্ট্রে পরিণত করা হয়েছিল। বর্তমান প্রশাসন সেই ধারা থেকে বেরিয়ে এসে দেশকে স্বাবলম্বী করার পক্ষে কাজ করছে। অভ্যন্তরীণ আয়ের ক্ষেত্র এবং উৎস বাড়াতে সরকার ইতিমধ্যে গণমুখী উৎপাদন নীতি গ্রহণ করেছে। এর ফলে দেশে বিনিয়োগ বাড়বে, ব্যবসা-বাণিজ্য ও শিল্পায়ন সম্প্রসারিত হবে, মানুষের আয় বৃদ্ধি পাবে এবং ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, শুধু প্রচলিত কর ব্যবস্থার ওপর নির্ভর না করে অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন আয়ের উৎস শনাক্ত করতে হবে। দেশের সার্বিক উন্নয়নে রাজস্ব বোর্ডের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি অভ্যন্তরীণ সম্পদ বাড়াতে আরও দক্ষ ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।