Monday 10 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এসএসসি ২০২৬: বহিষ্কারে শীর্ষে মাদরাসা বোর্ড, সর্বনিম্নে কুমিল্লা

‎ সিনিয়র করেসপন্ডেন্ট
১০ আগস্ট ২০২৬ ১২:৪৩

পরীক্ষাকেন্দ্র। ছবি: সংগৃহীত

ঢাকা: ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় দেশজুড়ে মোট ৩২৪ জন শিক্ষার্থী বহিষ্কৃত হয়েছে। এতে সর্বোচ্চ বহিষ্কারের ঘটনা ঘটেছে মাদরাসা শিক্ষা বোর্ডে এবং সর্বনিম্ন বহিষ্কার হয়েছে কুমিল্লা শিক্ষা বোর্ডে।

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আনুষ্ঠানিকভাবে ফলের তথ্য আনুষ্ঠানিকভাবে তুলে ধরেন শিক্ষামন্ত্রী ড. আ. ন. ম. এহছানুল হক মিলন। এর আগে, দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তার কাছে ফলাফলের নথিপত্র আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

ফলাফলের বিস্তারিত তথ্য থেকে জানা যায়, মোট বহিষ্কৃতদের মধ্যে মাদরাসা শিক্ষা বোর্ডে ১৪২ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৫৯ জন শিক্ষার্থী বহিষ্কার হয়েছে। এ ছাড়া সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে বরিশাল বোর্ডে ২৪ জন, ময়মনসিংহ বোর্ডে ১৭ জন এবং ঢাকা, যশোর ও দিনাজপুর বোর্ডে ১৫ জন করে শিক্ষার্থী বহিষ্কৃত হয়। অন্যদিকে চট্টগ্রাম ও রাজশাহী বোর্ডে ১০ জন করে, সিলেট বোর্ডে নয়জন এবং সবচেয়ে কম কুমিল্লা বোর্ডে আটজন শিক্ষার্থী বহিষ্কৃত হয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন ছাত্র এবং ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন ছাত্রী। দেশের ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেন।

পরীক্ষার্থীদের মধ্যে সাধারণ নয়টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নেন ১৪ লাখ ১৮ হাজার ৩১৮ জন। মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় অংশ নেন ৩ লাখ ৩ হাজার ২৮৬ জন। আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেন ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন।

এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছিলেন। এর মধ্যে সাধারণ নয়টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষার জন্য ফরম পূরণ করেন ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন। মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষার জন্য ফরম পূরণ করেন ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন। আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার জন্য ফরম পূরণ করেন ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী।

সারাবাংলা/এনএল/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর