Monday 10 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে অপহরণের ঘটনায় আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ আগস্ট ২০২৬ ১৮:১২

নাটোর থানা।

নাটোর: নাটোরে ডিবি পুলিশ পরিচয়ে এক ব্যাংক কর্মকর্তাকে অপহরণের ঘটনায় মনিরুজ্জামান মুসা নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পরে আহত অবস্থায় ওই ব্যাংক কর্মকর্তা মাহাবুবুর রহমানকে রাস্তার পাশ থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (৯ আগস্ট) দিবাগত রাতে সদর উপজেলার গাজীর বিল এলাকায় নাটোর-ঢাকা মহাসড়ক থেকে ব্র্যাক ব্যাংকের লোন শাখার কর্মকর্তা মাহাবুবুর রহমানকে ডিবি পুলিশ পরিচয়ে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে নেয় অপহরণকারীরা।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান জানান, মোটরসাইকেলে থাকা অবস্থায় মাহাবুবুর রহমানকে মাইক্রোবাসে তুলে নেওয়া হয়। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অপহরণকারীরা মুসা নামের একজনকে রেখে দ্রুত মাইক্রোবাস নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় জনতা মুসাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

বিজ্ঞাপন

ওসি আরও জানান, পুলিশ অভিযান শুরু করলে অপহরণকারীরা ব্যাংক কর্মকর্তার টাকা ও মোবাইলফোন কেড়ে নিয়ে তাকে মহাসড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর