Monday 10 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভিকারুননিসায় এসএসসিতে ৪৩ ছাত্রী ফেল

ঢাবি করেসপন্ডেন্ট
১০ আগস্ট ২০২৬ ১৮:১৮

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ।

ঢাকা: রাজধানীর অন্যতম সেরা ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে এবার এসএসসি পরীক্ষায় ৪৩ ছাত্রী ফেল করেছে। একইসঙ্গে ফরম পূরণ করেও ১১ জন পরীক্ষায় অংশ নেয়নি বলেও জানা গেছে।

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য জানা যায়।

শিক্ষাপ্রতিষ্ঠানটির ফল বিশ্লেষণ করে দেখা যায়, এ বছর প্রতিষ্ঠান থেকে ফরম পূরণ করেছিল ২ হাজার ১২৭ শিক্ষার্থী। তাদের মধ্যে ২ হাজার ৭৬ জন নিয়মিত ও ৫১ জন অনিয়মিত। ফরম পূরণ করা শিক্ষার্থীদের মধ্যে ১১ জন পরীক্ষায় অনুপস্থিত ছিল। ফলে পরীক্ষায় অংশ নেয় ২ হাজার ১১৬ জন।

অংশগ্রহণকারীদের মধ্যে পাস করেছে ২ হাজার ৭৩ জন। ফেল করেছে ৪৩ জন। গড় পাসের হার ৯৭.৯৭ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ১১৫ জন।

বিজ্ঞাপন

প্রতিষ্ঠানটির বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা বেশি ভালো ফল করেছে। যদিও এ বিভাগ থেকেই বেশি ফেল করেছে। ভিকারুননিসা স্কুলের বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেয় ১ হাজার ৮৭৪ জন। তাদের মধ্যে পাস করেছে ১ হাজার ৮৪৩ জন। আর ফেল করেছে ৩১ জন। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৯৮ জন।

মানবিক বিভাগে পরীক্ষার্থী ছিল ৫৫ জন। পাস করেছে ৫১ জন এবং ফেল চারজন। জিপিএ-৫ পেয়েছে দুজন। মানবিকে গড় পাসের হার ৯২.৭৩ শতাংশ।

অন্যদিকে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১৮৮ জন পরীক্ষা দেয়। তাদের মধ্যে পাস করেছে ১৭৯ জন এবং ফেল করেছে ৮ জন। পাসের হার ৯৫.৭২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৫ জন।

সারাদেশে গড় ফল খারাপের প্রভাব পড়েছে বলে দাবি ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগমের। তিনি বলেন, ‘বিগত কয়েক বছরের যে ধারাবাহিকতা, তাতে খুব একটা পতন ঘটেনি।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর