Thursday 06 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

লন্ডনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৬ আগস্ট ২০২৬ ১১:০০ | আপডেট: ৬ আগস্ট ২০২৬ ১৩:৩৯

লন্ডনের বাংলাদেশ হাইকমিশন যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন করেছে।

বুধবার (৫ আগস্ট) এ উপলক্ষে আয়োজিত এক স্মরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার ড. এম নজরুল ইসলাম।

অনুষ্ঠানে যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্রিটিশ-বাংলাদেশি ও আইরিশ-বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট সদস্যরা অংশ নেন।

অংশগ্রহণকারীরা জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও সাহসী অংশগ্রহণকারীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

তারা এ আন্দোলনের মধ্য দিয়ে প্রতিফলিত গণতান্ত্রিক আকাঙ্ক্ষা এবং এর পেছনে দীর্ঘ প্রায় দুই দশকের সংগ্রামের কথা স্মরণ করেন।
অনুষ্ঠানে বক্তারা গণতন্ত্র, ন্যায়বিচার, সমতা ও জবাবদিহিমূলক সুশাসনের প্রতি নিজেদের সম্মিলিত অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

একইসঙ্গে তারা বাংলাদেশের স্বার্থকে সব ধরনের দলীয় ও ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে রাখার ওপর গুরুত্বারোপ করেন।

 

সারাবাংলা/একে/ এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর