Monday 10 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সারাদেশে ভারী বৃষ্টির পূর্বাভাস ও সমুদ্রবন্দরে সতর্ক সংকেত

সিনিয়র করেসপন্ডেন্ট
২৯ জুলাই ২০২৬ ০৯:৫৪ | আপডেট: ২৯ জুলাই ২০২৬ ১২:৫৯

ঢাকা: দেশের আটটি বিভাগেই আজ দিনভর হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

বুধবার ( ২৯ জুলাই ) সংস্থাটি জানায়, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় মৌসুমি বায়ু প্রবল সক্রিয় থাকার কারণে দেশের চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টির কারণে উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

পূর্বাভাসে আরও বলা হয়, দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু কিছু জায়গায় মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

ঢাকা, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত অবস্থান করছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে তীব্র অবস্থায় রয়েছে। যার প্রভাবে রাজধানী ঢাকাসহ সারাদেশের নদী অববাহিকা ও উপকূলীয় এলাকায় বৃষ্টিপাতের এই ধারা অব্যাহত থাকতে পারে।

 

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর