Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

অভিবাসন-ব্লু ইকোনোমিতে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-মালদ্বীপ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২৬ জুলাই ২০২৬ ২৩:০৫ | আপডেট: ২৭ জুলাই ২০২৬ ০৯:৩৯

মালদ্বীপে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক। ছবি: সংগৃহীত

ঢাকা: অভিবাসন ও প্রবাসী কল্যাণ, পর্যটন, শিক্ষা, স্বাস্থ্য, নীল অর্থনীতি (ব্লু ইকোনোমি) এবং সামুদ্রিক যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ ও মালদ্বীপ।

রোববার (২৬ জুলাই) মালদ্বীপের রাজধানী মালেতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদমের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের দ্বিপক্ষীয় বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে।

আয়োজিত এই বৈঠকে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে আলোচনা করেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী।

বৈঠকে দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের সফর বিনিময়ের সম্ভাবনা এবং দ্বিপক্ষীয় বাণিজ্য ও যোগাযোগ সহজ করতে সরাসরি নৌপথ চালুর বিষয়েও মতবিনিময় করেন তারা।

বিজ্ঞাপন

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সরকারের ‘বাংলাদেশ ফার্স্ট’ পররাষ্ট্রনীতির অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, ‘বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে জনগণভিত্তিক সম্পর্ক আরও গভীর করা প্রয়োজন।’ তিনি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি ও পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্টেট মিনিস্টার ড. মোহাম্মদ ফাহমি হাসান এবং মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর