Thursday 06 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

সিনিয়র করেসপন্ডেন্ট
২৬ জুলাই ২০২৬ ১২:২৯ | আপডেট: ২৬ জুলাই ২০২৬ ১৫:০৫

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ

ঢাকা: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

রোববার (২৬ জুলাই) সকাল সাড়ে ১১টায় তিনি জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।

এর আগে, গত শুক্রবার (২৪ জুলাই) স্বাস্থ্যগত কারণে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর সংবিধানের বিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হিসেবে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি দুপুর সাড়ে ১২টায় শেরেবাংলানগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানোর কথা রয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর