Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২২ জুলাই ২০২৬ ১৯:৫১ | আপডেট: ২২ জুলাই ২০২৬ ২১:২৫

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: সংগৃহীত

ঢাকা: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও-কে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

বুধবার (২২ জুলাই) ম্যানিলায় আসিয়ান আঞ্চলিক ফোরামের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে এক সাক্ষাতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে এ আমন্ত্রণ জানান তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সাক্ষাতে উভয়পক্ষ যুক্তরাষ্ট্র-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেছেন। মার্কো রুবিও জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতিত্ব নির্বাচনে বিজয়ী হওয়ায় খলিলুর রহমানকে অভিনন্দন জানান। আর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়ার বিশেষ দূত এবং ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর