Thursday 21 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রামিসার বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
২১ মে ২০২৬ ২০:৩৮ | আপডেট: ২১ মে ২০২৬ ২২:১৪

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর পল্লবীতে ধর্ষণ ও হত্যার শিকার শিশু রামিসার বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২১ মে) রাতে তিনি পল্লবীতে রামিসার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করবেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় ও সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে যে সন্ধ্যার পর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে জনপ্রশাসন সম্মেলনকক্ষে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং সেই বৈঠক শেষ করে তিনি রামিসার পরিবারের উদ্দেশে রওনা হয়েছেন।

এদিকে রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছেন বলে বৃহস্পতিবার জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

বিজ্ঞাপন

অপরদিকে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, রামিসা হত্যায় দ্রুত চার্জশিট দেওয়া হবে এবং তনুসহ বাকি মামলাও তালিকাভুক্ত করা হয়েছে। মন্ত্রণালয় সূত্র জানিয়েছে যে, মামলার বিচার দ্রুত শেষ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার ২০ মে নিহত রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন ঘটনার প্রধান আসামি সোহেল রানা। ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদের কাছে জবানবন্দি রেকর্ড হওয়ার পর আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রামিসার বাবা আবদুল হান্নান মোল্লার দায়ের করা মামলায় সোহেল রানা, তার স্ত্রী স্বপ্না আক্তার এবং অজ্ঞাতনামা আরও একজনকে আসামি করা হয়েছে। পরবর্তী সময়ে তাদের গ্রেফতার করে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, সোহেল রানা কৌশলে রামিসাকে নিজের বাসায় নিয়ে যান এবং সেখানে তাকে ধর্ষণ ও হত্যা করা হয়। পরবর্তী সময়ে এই নির্মম ঘটনাটি ধামাচাপা দিতে রামিসার মাথা বিচ্ছিন্ন করা হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর