ঢাকা: শিশু রামিসার পরিবারকে সমবেদনা জানাতে বৃহস্পতিবার (২৮ মে) ঈদুল আজহার দিনে তাদের পল্লবীর বাসায় যান প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্পবিষয়ক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
এ সময় রামিসার পিতার কান্নায় এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। তাকে সান্ত্বানা দিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রিজভী আহমেদ বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে রামিসার পরিবারের খোঁজ নিতে এসেছি। হত্যাকারী ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার ব্যাপারে প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন। বড় মেয়ে রাইসার পড়ালেখার দায়িত্বও নিয়েছেন তিনি। আমরা সকলেই রাইসার আত্নীয় হিসেবে তার পরিবারের পাশে থাকব ইনশাল্লাহ্।’
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকূল ইসলাম, সদস্য মাহবুবুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রদল সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পরিচালক ড. ইকবালুর রহমান রোকন।