Wednesday 20 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাবনায় অপহরণ চক্রের ৮ সদস্য আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ মে ২০২৬ ১৬:৪৪

আটক হওয়া অপহরণ চক্রের সদস্যরা।

পাবনা: পাবনায় জেলা ডিবি পুলিশের অভিযানে অপহরণ চক্রের ৮ সদস্যকে আটক এবং অপহৃত দুই কলেজ শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। এ সময় অপহরণে ব্যবহৃত একাধিক মোটরসাইকেল ও মোবাইলফোন জব্দ করা হয়।

মঙ্গলবার (২০ মে) বিকেল ৪টার সময় অতিরিক্ত পুলিশ সুপার রেজিনুর রহমান ডিবি কার্যালয়ে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

এ সময় বক্তব্য তিনি বলেন, ‘ঈশ্বরদী উপজেলার পিয়ারপুর এলাকার ব্যবসায়ী রফিকুল ইসলামের ছেলে মাজহারুল ইসলাম প্রান্ত (১৯) এবং তার বন্ধু তানভীর হোসেন তন্ময় (১৮) গত ১৯ মে বিকেলে পাবনা শহরে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। পরবর্তীতে রাত সাড়ে ৯টার দিকে অপহরণকারীরা প্রান্তের মোবাইলফোন ব্যবহার করে তার পরিবারকে জানায় যে, দুইজনকে একটি মেয়েসহ আটকে রাখা হয়েছে এবং তাদের মুক্তির জন্য ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। একইসঙ্গে অপহৃতদের মারধর ও হত্যার হুমকিও দেওয়া হয়।’

বিজ্ঞাপন

পরবর্তীতে পরিবারের লোকজন একটি লিখিত অভিযোগ দিলে বিষয়টি পুলিশ সুপার মো. সুফিউল্লাহর নির্দেশে ও অতিরিক্ত পুলিশ সুপার রেজিনুর রহমানের তত্ত্বাবধানে ওসি রাশিদুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন পাবনার পৌর মহল্লার ও ঈশ্বরদী এলাকার রনি শেখ (২৫), জাহিদ ইসলাম হাতেম (২৫), শান্ত মিয়া (২৪), রাহাত আলী (২০), সেজান হোসেন (২৫), সাজ্জাদ হোসেন (২০), সোহেল রানা (৪০) ও রিফাত হোসেন (১৯)।

অভিযানকালে অপহরণে ব্যবহৃত চারটি মোটরসাইকেল ও একাধিক মোবাইলফোন জব্দ করা হয়। উদ্ধারকৃত দুই শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর