ঢাকা: আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ তাদের গ্রাহকদের জন্য নিয়ে এসেছে আকর্ষণীয় ও ব্যতিক্রমধর্মী এক লাইফস্টাইল ক্যাম্পেইন। কোরবানির প্রস্তুতি, ভ্রমণ পরিকল্পনা, পরিবার ও প্রিয়জনদের সঙ্গে সময় কাটানো, উৎসবের কেনাকাটা কিংবা বাইরে খাওয়াদাওয়া, সবকিছুকে আরও আনন্দময় ও সাশ্রয়ী করে তুলতেই সাজানো হয়েছে এবারের আয়োজন।
‘ঈদুল আজহা ২০২৬’ ক্যাম্পেইনের উল্লেখযোগ্য অফারের মধ্যে রয়েছে-
কোরবানির সেবায় সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত সাশ্রয়
নির্বাচিত পার্টনারদের মাধ্যমে গরু কেনা, মাংস প্রসেসিং এবং হোম ডেলিভারি সেবায় গ্রাহকরা উপভোগ করতে পারবেন আকর্ষণীয় ডিসকাউন্ট ও ক্যাশব্যাক সুবিধা। ফলে ঈদের প্রস্তুতি হবে আরও সহজ ও ঝামেলামুক্ত।
দেশের বিভিন্ন হোটেল ও রিসোর্টে সর্বোচ্চ ৬২ শতাংশ পর্যন্ত ছাড়
ঈদের ছুটিতে ভ্রমণ পরিকল্পনাকারীদের জন্য দেশের বিভিন্ন প্রিমিয়াম হোটেল ও রিসোর্টে থাকছে বিশেষ অফার।
শেয়ারট্রিপের মাধ্যমে আন্তর্জাতিক ভ্রমণে বিশেষ ছাড়
স্ট্যান্ডার্ড চার্টার্ড কার্ডহোল্ডাররা আন্তর্জাতিক ফ্লাইট বুকিংয়ে উপভোগ করতে পারবেন-
o ন্যূনতম ৬৫ হাজার টাকা খরচে ৬ হাজার ৫০০ টাকা পর্যন্ত ছাড়
o ন্যূনতম ৩০ হাজার টাকা খরচে ৩ হাজার টাকা পর্যন্ত ছাড়
ডাইনিংয়ে সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত ছাড়
পারিবারিক ভোজ কিংবা বন্ধুদের সঙ্গে আড্ডা, অংশগ্রহণকারী বিভিন্ন রেস্টুরেন্ট ও ক্যাফেতে থাকছে বিশেষ সুবিধা।
স্যালন ও বিউটি পার্লারে সর্বোচ্চ ৫৫ শতাংশ পর্যন্ত সাশ্রয়
ঈদ প্রস্তুতিকে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে গ্রাহকদের জন্য থাকছে বিভিন্ন গ্রুমিং ও লাইফস্টাইল অফার।
ঈদের কেনাকাটায় সর্বোচ্চ ৩০ শতাংশ পর্যন্ত ছাড়
ফ্যাশন, ফুটওয়্যার, অ্যাকসেসরিজ এবং বিভিন্ন লাইফস্টাইল ব্র্যান্ডে গ্রাহকরা উপভোগ করতে পারবেন আকর্ষণীয় অফার।
স্ট্যান্ডার্ড চার্টার্ড জানায়, এ ক্যাম্পেইন শুধুমাত্র লেনদেনভিত্তিক সুবিধার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং ঈদের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোকে আরও বিশেষ করে তোলার লক্ষ্যেই এর পরিকল্পনা করা হয়েছে। পরিবার ও প্রিয়জনদের সঙ্গে সময় কাটানো, ভ্রমণ, আনন্দ ভাগাভাগি এবং উৎসবের স্মৃতিগুলোকে আরও অর্থবহ করে তুলতেই বিভিন্ন লাইফস্টাইল পার্টনারকে একত্রিত করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড।