Monday 20 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইউরোমানি ও এবিএফ-এর ৫ আন্তর্জাতিক পুরস্কার জিতল স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ জুলাই ২০২৬ ১৬:৫৪ | আপডেট: ১৯ জুলাই ২০২৬ ১৭:৫২

– ছবি : সংগৃহীত

ঢাকা: আন্তর্জাতিক অঙ্গনে ৫টি মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ। বিশ্বের অন্যতম স্বীকৃতিপ্রাপ্ত দুটি পুরস্কার আয়োজন; ইউরোমানি অ্যাওয়ার্ডস এবং এশিয়ান ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স (এবিএফ) অ্যাওয়ার্ডস ২০২৬-এ মোট ৫টি ক্যাটেগরিতে পুরস্কার পেয়েছে ব্যাংকটি। এই স্বীকৃতিগুলো দেশের অন্যতম শীর্ষস্থানীয় আন্তর্জাতিক ব্যাংক হিসেবে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর অবস্থান আরও সুদৃঢ় করেছে।

সম্প্রতি ইউরোমানি অ্যাওয়ার্ডস ফর এক্সেলেন্স ২০২৬-এ করপোরেট সামাজিক দায়িত্বশীলতায় (সিএসআর) বাংলাদেশের সেরা ব্যাংকের স্বীকৃতি পায় ব্যাংকটি। একই সঙ্গে ব্যাংকটি ইউরোমানি ইসলামিক ফাইন্যান্স অ্যাওয়ার্ডস ২০২৬-এ বাংলাদেশের সেরা ইসলামিক ব্যাংক এবং বাংলাদেশের সেরা ইসলামিক ডিজিটাল ব্যাংকের পুরস্কার অর্জন করেছে।

বিজ্ঞাপন

এ ছাড়া এশিয়ান ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স (এবিএফ) হোলসেল ব্যাংকিং অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল ট্রেড ফাইন্যান্স ব্যাংক অব দ্য ইয়ার’ এবং ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল ক্যাশ ম্যানেজমেন্ট ব্যাংক অব দ্য ইয়ার’ পুরস্কার পেয়েছে স্ট্যান্ডার্ট চার্টার্ড বাংলাদেশ।

উদ্ভাবন, গ্রাহকসেবা, স্বচ্ছতা এবং ইতিবাচক প্রভাব সৃষ্টিতে অবদান রাখা আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বিভিন্ন ক্যাটেগরিতে পুরস্কৃত করে ইউরোমানি ও এবিএফ। দায়িত্বশীল ব্যাংকিং, শরিয়াহভিত্তিক আর্থিক সেবা এবং জটিল ব্যবসায়িক পরিবেশে গ্রাহকদের কার্যকর সহায়তা দেওয়ার ক্ষেত্রে নেতৃত্বের স্বীকৃতি হিসেবে এসব পুরস্কার দেওয়া হয়।

বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, বৈদেশিক মুদ্রাবাজারের অস্থিরতা, দ্রুত প্রযুক্তিগত পরিবর্তন এবং দায়িত্বশীল ব্যাংকিং নিয়ে ক্রমবর্ধমান প্রত্যাশার মধ্যেও ধারাবাহিক সাফল্য ও নেতৃত্বের স্বীকৃতি হিসেবে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ এ বছর এই সম্মাননা অর্জন করেছে।

এ বিষয়ে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এনামুল হক বলেন, “ইউরোমানি ও এবিএফ-এর এই স্বীকৃতি আমাদের জন্য অত্যন্ত সম্মান ও গর্বের। এটি বাংলাদেশে আমাদের কার্যক্রমের শক্তিশালী অবস্থান, স্থিতিশীলতা এবং আমাদের প্রতি গ্রাহকদের আস্থার প্রতিফলন।”

তিনি আরও বলেন, “বৈশ্বিক দক্ষতা ও স্থানীয় অভিজ্ঞতার সমন্বয়ে ডিজিটাল উদ্ভাবন, শীর্ষস্থানীয় ট্রেড ফাইন্যান্স ও ক্যাশ ম্যানেজমেন্ট সেবা এবং শরিয়াহভিত্তিক ব্যাংকিং সমাধানের মাধ্যমে আমরা সবসময় আমাদের গ্রাহকদের পাশে আছি।”

উল্লেখ্য, প্রায় ১২১ বছর ধরে বাংলাদেশের বিনিয়োগ ও ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং বৈশ্বিক বাজারের সঙ্গে সংযোগ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে স্ট্যান্ডার্ড চার্টার্ড। গ্রাহককেন্দ্রিক উদ্ভাবন, সুশৃঙ্খল ঝুঁকি ব্যবস্থাপনা ও দায়িত্বশীল ব্যাংকিংয়ের মাধ্যমে ইসলামিক ফাইন্যান্স এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নেও ব্যাংকটি অবদান রেখে চলেছে। সাম্প্রতিক এসব আন্তর্জাতিক স্বীকৃতি বাংলাদেশের আর্থিক খাতে ব্যাংকটির নেতৃত্ব ও দীর্ঘমেয়াদি অবদানেরই স্বীকৃতি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর