Sunday 08 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

ইনক্লুসিভ স্টাফ বেনিফিট চালু করলো স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ এপ্রিল ২০২৬ ১৮:১৭ | আপডেট: ২৯ এপ্রিল ২০২৬ ১৯:৪৮

– ছবি : সংগৃহীত

ঢাকা:  ভিন্ন সক্ষমতা সম্পন্ন কর্মীদের জন্য বিশেষ সুবিধা চালু করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ। মেটলাইফ বাংলাদেশ-এর সঙ্গে যৌথ উদ্যোগে এটি চালু করা হয়েছে।  এর মাধ্যমে কর্মক্ষেত্রে সবার জন্য সমান সুযোগ, সুবিধাজনক পরিবেশ এবং কর্মীদের স্বাস্থ্য বিষয়ক সার্বিক সুবিধার ক্ষেত্রে ব্যাংকটির প্রতিশ্রুতি আরও দৃঢ় হয়েছে বলে মনে করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড কর্তৃপক্ষ।

সম্প্রতি রাজধানীতে মেটলাইফ বাংলাদেশ আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, এ চুক্তির মাধ্যমে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ; শারীরিক, শ্রবণ ও দৃষ্টি ক্ষেত্রে বিশেষ চাহিদাসম্পন্ন কর্মীদের জন্য মেটলাইফ-এর বিশেষ বীমা সুবিধা চালু করেছে। এই প্রোগ্রামের আওতায়, উপযুক্ত কর্মীরা তাদের সহায়ক ডিভাইস ও সাপোর্ট সার্ভিসের জন্য ব্যয় করা অর্থ রিইম্বার্সমেন্ট বা ফেরত দাবি করতে পারবেন, যার সর্বোচ্চ সুবিধা সীমা অক্ষমতার উপর নির্ভর করে ৩ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত। এই সুবিধা প্রতি তিন বছরে একবার পাওয়া যাবে, যাতে কর্মীদের প্রয়োজন অনুযায়ী দীর্ঘমেয়াদে সহায়তা নিশ্চিত হয়। এছাড়াও, এই নতুন সুবিধার পাশাপাশি ব্যাংকটি সকল কর্মীর জন্য সামগ্রিক স্বাস্থ্যসেবা সুবিধা উন্নত করেছে এবং হাসপাতালে ভর্তিকৃত ও বহির্বিভাগে চিকিৎসা খরচের বীমা কভারেজ আরও বৃদ্ধি করা হয়েছে।

বিজ্ঞাপন

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয় বলেন, সত্যিকারের অন্তর্ভুক্তি মানে হলো আমাদের কর্মীদের অনন্য চাহিদাগুলোকে কেন্দ্র করে আমাদের কর্মক্ষেত্র, সুযোগ-সুবিধা এবং নীতিমালা প্রণয়ন করা। বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় বীমা প্রতিষ্ঠান মেটলাইফ-এর সাথে পার্টনারশিপ আমাদের এই দৃঢ় বিশ্বাসের প্রতিফলন। বিশেষ চাহিদাসম্পন্ন সহকর্মীদের জন্য বিশেষ সহায়ক সুবিধা চালুর মাধ্যমে আমরা শুধু বাস্তব বাধাগুলো দূর করছি না, বরং একটি স্পষ্ট বার্তা দিচ্ছি; প্রত্যেক সহকর্মী তাঁর বিকাশের জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তা পাওয়ার অধিকার রাখে। এই উদ্যোগ বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক কর্মী কল্যাণে বা স্টাফ বেনিফিট এর ক্ষেত্রে নতুন একটি মানদণ্ড স্থাপন করবে।

মেটলাইফ বাংলাদেশ-এর মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, কর্মীদের জন্য বীমা কাভারেজ আরও শক্তিশালী করতে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর সঙ্গে আমাদের সহযোগিতা সম্প্রসারিত করতে পেরে আমরা আনন্দিত। বাংলাদেশের শীর্ষ জীবন বীমা প্রতিষ্ঠান হিসেবে মেটলাইফ সুগভীর দক্ষতা ও বৈশ্বিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে উদ্ভাবনী ও বাস্তবসম্মত বীমা সেবা দিয়ে আসছে যা মানুষের সক্ষমতা ও সামগ্রিক সুস্থতাকে আরো উন্নত করে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর