Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক

স্টাফ করেসপন্ডেন্ট
১০ জুন ২০২৬ ১৯:০৭ | আপডেট: ১০ জুন ২০২৬ ২৩:০৬

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ আশরাফুল আলম

ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে তদারকির জন্য একজন পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (১০ জুন) কেন্দ্রীয় ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ধারা ৪৯(১)(ঘ)(আ) অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ আশরাফুল আলমকে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংকটির সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ, ব্যাংকের স্বার্থ সংরক্ষণ, আমানতকারীদের স্বার্থ রক্ষা এবং বৃহত্তর জনস্বার্থ নিশ্চিত করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

পর্যবেক্ষক হিসেবে মোহাম্মদ আশরাফুল আলম ব্যাংকের পরিচালনা পর্ষদের সভাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রমে অংশ নেবেন। পাশাপাশি ব্যাংকের কার্যক্রম সম্পর্কে বাংলাদেশ ব্যাংককে প্রয়োজনীয় তথ্য ও পর্যবেক্ষণ প্রতিবেদন প্রদান করবেন।

সম্প্রতি ইসলামী ব্যাংককে ঘিরে গ্রাহকদের মধ্যে অর্থ উত্তোলনের প্রবণতা বৃদ্ধি, তারল্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ এবং ব্যাংকটির ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন আলোচনা-সমালোচনার প্রেক্ষাপটে কেন্দ্রীয় ব্যাংকের এ পদক্ষেপকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের ব্যাংকিং খাতের স্থিতিশীলতা, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ। কেন্দ্রীয় ব্যাংকের আশা, ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগের ফলে ব্যাংকটির কার্যক্রমে আস্থা ও শৃঙ্খলা আরও সুদৃঢ় হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর