Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রুশ প্রেসিডেন্ট পুতিনের আমন্ত্রণ পেলেন শিফা

জবি করেসপন্ডেন্ট
১৬ আগস্ট ২০২৬ ২০:৫৮

সাবিতা বিনতে আজাদ শিফা।

জবি: বাংলাদেশের তরুণ নেতৃত্ব ও দক্ষতা উন্নয়নে অবদানের স্বীকৃতি হিসেবে রাশিয়ার পরপর দুটি আন্তর্জাতিক যুব আয়োজনে আমন্ত্রণ পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সমাজকর্ম বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী, প্রশিক্ষক, পাবলিক স্পিকার ও যুব উন্নয়নকর্মী সাবিতা বিনতে আজাদ শিফা।

আগামী ১১ থেকে ১৭ সেপ্টেম্বর রাশিয়ার ইয়েকাতেরিনবার্গে অনুষ্ঠিত হবে International Festival of Youth 2026। এ আয়োজনে অংশ নিতে শিফা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণ পেয়েছেন বলে জানান তিনি।

আয়োজকদের তথ্য অনুযায়ী, পুতিনের নির্দেশনায় অনুষ্ঠিতব্য এ উৎসবের আয়োজক রাশিয়ার Federal Agency for Youth Affairs (Rosmolodezh) ও Sverdlovsk Region Government। এতে রাশিয়াসহ বিভিন্ন দেশের প্রায় ১০ হাজার তরুণ নেতা অংশ নেওয়ার কথা রয়েছে। তরুণ নেতা, উদ্যোক্তা, বিজ্ঞানী, শিক্ষাবিদ, গণমাধ্যমকর্মী, আইটি ও ডিজিটাল খাতের পেশাজীবীসহ বিভিন্ন ক্ষেত্রের তরুণদের এতে অংশ নেওয়ার সুযোগ রয়েছে।

বিজ্ঞাপন

এরপর ১৭ থেকে ২২ সেপ্টেম্বর রাশিয়া, আবখাজিয়া ও সাউথ ওসেটিয়ার সঙ্গে সম্পৃক্ত আরেকটি আন্তর্জাতিক যুব কর্মসূচিতে অংশ নেবেন শিফা। কর্মসূচিটির মূল আয়োজন হবে রাশিয়ার Veliky Novgorod-এ।

দুটি আয়োজনে অংশগ্রহণের পাশাপাশি দ্বিতীয় কর্মসূচিতে নিজের প্রতিষ্ঠিত Global Village Empowerment-এর তরুণদের জন্য নেওয়া প্রকল্প, কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা আন্তর্জাতিক প্রতিনিধিদের সামনে তুলে ধরবেন তিনি। তরুণদের Soft Skills, নেতৃত্ব, যোগাযোগ ও পেশাগত দক্ষতা উন্নয়নের মাধ্যমে ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রস্তুত করাই তার কাজের অন্যতম লক্ষ্য।

এটি শিফার রাশিয়ায় চতুর্থ সফর। এর আগে ২০২৪ সালেও তিনি দেশটির একটি আন্তর্জাতিক যুব আয়োজনে অংশ নেন। ওই আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশের তরুণ নেতাদের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাক্ষাৎ হয়েছিল বলে জানান শিফা।

বর্তমানে STS Group-এর Training, Development and Research-এর In-Charge হিসেবে দায়িত্ব পালন করছেন শিফা। পাশাপাশি Training and Development, Leadership ও Public Speaking Development নিয়ে কাজ করছেন তিনি।

আন্তর্জাতিকভাবে স্বীকৃত Soft Skills Trainer হিসেবে শিফা যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, সংযুক্ত আরব আমিরাত, ভারত, নেপাল, শ্রীলঙ্কা ও বাংলাদেশসহ বিভিন্ন দেশে ১০০টির বেশি প্রতিষ্ঠানের আমন্ত্রণে প্রশিক্ষণ, বক্তৃতা ও পরামর্শমূলক কার্যক্রম পরিচালনা করেছেন। অনলাইন ও অফলাইন বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে এখন পর্যন্ত সাত লাখের বেশি তরুণের কাছে Soft Skills Education পৌঁছে দিয়েছেন বলে জানান তিনি।

২০২৫ সালে STS Group-এ যোগ দেওয়ার পর তিনি ৬০০-এর বেশি সিনিয়র ও উচ্চপর্যায়ের নেতাকে প্রশিক্ষণ দিয়েছেন। পাশাপাশি বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগের মাধ্যমে পাঁচ হাজারের বেশি অংশগ্রহণকারীকে প্রশিক্ষণ ও উন্নয়ন কার্যক্রমের সঙ্গে যুক্ত করেছেন।

নিজের প্রতিষ্ঠিত Global Village Empowerment-এর মাধ্যমে ২০৩০ সালের মধ্যে অন্তত এক লাখ বাংলাদেশি তরুণ-তরুণীকে সরাসরি প্রশিক্ষণের মাধ্যমে Soft Skills-এ দক্ষ করে তোলার লক্ষ্য রয়েছে শিফার।

আন্তর্জাতিক সফর প্রসঙ্গে সাবিতা বিনতে আজাদ শিফা বলেন, “আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা গর্বের বিষয়। বাংলাদেশের তরুণদের Soft Skills Development-এর মাধ্যমে বিশ্বমঞ্চে এগিয়ে নিতে কাজ করছি। ইতোমধ্যে অনলাইনে সাত লাখের বেশি মানুষের কাছে এ শিক্ষা পৌঁছেছে। ২০৩০ সালের মধ্যে এক লাখ তরুণকে সরাসরি প্রশিক্ষণের আওতায় আনার লক্ষ্য রয়েছে। পাশাপাশি ‘Bangladesh Global Bridge’-এর মাধ্যমে দেশের তরুণদের আন্তর্জাতিক পর্যায়ে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, গত বছর রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন পারমাণবিক শক্তি কর্পোরেশন রোসাটম-এর স্বীকৃত বিশ্বের শীর্ষ ৫০ নারী নেত্রীর তালিকায় স্থান পেয়ে আলোচনায় আসেন যুব উন্নয়নকর্মী সাবিতা বিনতে আজাদ শিফা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর