Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডেমরার একটি বাড়িতে ২টি বোমা সাদৃশ্য বস্তুর সন্ধান, আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ আগস্ট ২০২৬ ২১:৪১

– ছবি : সংগৃহীত

ঢাকা: রাজধানীর ডেমরা থানাধীন পশ্চিম বক্সনগর নিঝূমবাগ সাকিনে গরীবের নেওয়াজ মসজিদ রোড মোড়ে একটি বাড়িতে দুটি বোমা সাদৃশ্য বস্তুর সন্ধান পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিট (সিটিটিসি) বোম ডিসপোজাল ইউনিট। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে সিটিটিসি বোম ডিসপোজাল ইউনিটের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ের যাত্রাবাড়ির জনপদ মোড়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছিল। এই ঘটনার তদন্তে নেমে আসামি ধরতে গিয়ে দুটি বোমা সাদৃশ্য বস্তুর সন্ধান পাওয়া যায়। পরে সিটিটিসি বোম ডিসপোজাল ইউনিট গিয়ে একটি নিষ্কৃয় করেছে। অপর একটির নিষ্কৃয়ের কাজ চলছে। বোমাসহ একজনকে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর