ঢাকা: আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে শিক্ষার্থীদের নির্বিঘ্ন বাড়ি ফিরতে বিভাগীয় শহরে বাসের ব্যবস্থা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন।
বুধবার (২০ মে) পরিবহন প্রশাসক ড. তারেক বিন আতিক সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিশ্ববিদ্যালয়ের যানবাহনে যাতায়াতকারী ছাত্র-ছাত্রীবৃন্দকে অবগত করা যাচ্ছে যে, ঈদ-উল-আযহা ও গ্রীষ্মকালীন ছুটিতে বিভাগীয় শহরে আগামী ২২ মে (শুক্রবার) সকাল ৮:০০ টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হতে বিভাগীয় শহরে উদ্দেশ্য বাস ছাড়বে।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘খুলনা, বরিশাল, রাজশাহী, সিলেট ও ময়মনসিংহ বিভাগের জন্য ১টি করে বাস এবং রংপুর ও চট্টগ্রাম বিভাগের জন্য ২টি করে মোট ৯টি বাস দেওয়া হয়েছে।
এছাড়া বিজ্ঞপ্তিতে বিভাগীয় শহরের বাসের চালকের নম্বরসহ রোডম্যাপ ও প্রকাশ করা হয়েছে।