Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জবি ছাত্রদলের পক্ষ থেকে ছাত্রী হলে উপহার প্রদান

জবি করেসপন্ডেন্ট
১৩ নভেম্বর ২০২৫ ১১:০০

শিক্ষার্থীদের জন্য বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র ছাত্রী হল নবাব ফয়জুন্নেছা চৌধুরানী হল–এর শিক্ষার্থীদের জন্য বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

বুধবার (১২ নভেম্বর) রাতে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এই উপহার প্রদান করা হয়।

উদ্যোগের অংশ হিসেবে সংগঠনটি হলে ৪টি বুকসেল্ফ, বিসিএস প্রস্তুতির জন্য পাঁচ সেট বই, ইসলামিক বই, ৫০০ প্লেট, ৫০০ মগ, নামাজের ম্যাট, ডাস্টবিন, ১২০০টি স্যানিটারি ন্যাপকিন, এবং পঞ্চম তলার জন্য পর্দা ও পাইপ উপহার দেয়।

এ সময় জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “আমরা সবসময় শিক্ষার্থীদের পাশে থাকতে চাই। এই উদ্যোগের মাধ্যমে তাদের দৈনন্দিন কিছু চাহিদা পূরণের চেষ্টা করেছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল বিশ্বাস করে, শিক্ষার্থী ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করাই প্রকৃত রাজনীতি।”

বিজ্ঞাপন

সদস্য সচিব সামসুল আরেফিন বলেন, ‘ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে। আমাদের সামর্থ্য অনুযায়ী তাদের একটু সহযোগিতা করার চেষ্টা করেছি। শিক্ষার্থীরা উপহারগুলো সাদরে গ্রহণ করেছেন— এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর