ঢাকা: বাংলাদেশে অবস্থিত চীন, তুর্কি ও পাকিস্তানসহ ৪ দূতাবাস এবং দেশের সরকারি দফতরে চাঁদার দাবিতে মেইল পাঠিয়ে হামলার হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে।
রোববার (২৩ আগস্ট) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘দেশের ইমেজ নষ্ট করার জন্য বিদেশি দূতাবাস ও সরকারি প্রতিষ্ঠানে মেইল পাঠিয়ে এই হুমকি দেওয়া হয়েছে বলে আমরা খবর পেয়েছি।’
ডিবির এই কর্মকর্তা বলেন, ‘চীন, তুর্কি ও পাকিস্তানসহ ৪ দূতাবাসে এবং দেশের সরকারি দফতরে হুমকির এই ঘটনায় আমরা তদন্ত করছি।’