Thursday 20 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৯৯৯-এর তৎপরতা, ধর্ষণচেষ্টার ঘটনায় ২ অভিযুক্ত গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ জুলাই ২০২৬ ২২:৫৬ | আপডেট: ২৬ জুলাই ২০২৬ ২২:৫৭

অভিযুুক্ত সেলিম।

ঢাকা: জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোনকলের ভিত্তিতে সুনামগঞ্জের জগন্নাথপুর ও ঢাকার আশুলিয়ায় পৃথক দুই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ২ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৬ জুলাই) বিকেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য জানান।

তিনি বলেন, শনিবার (২৫ জুলাই) রাত ৯টার দিকে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর ইশানকোনা এলাকা থেকে এক শিশুর চাচা ৯৯৯-এ ফোন করে জানান, তার পাঁচ বছর বয়সী ভাতিজিকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে।

প্রাথমিক তথ্যানুযায়ী, শিশুটি নিজ বাড়িতে খেলছিল। এ সময় বাবা-মায়ের অনুপস্থিতিতে তার দূরসম্পর্কের এক চাচা শিশুটির স্পর্শকাতর স্থানে হাত দিলে সে চিৎকার শুরু করে। শিশুটির চিৎকার শুনে প্রতিবেশী ও পরিবারের সদস্যরা ছুটে এসে তাকে উদ্ধার করেন।

বিজ্ঞাপন

খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত সাব্বির মিয়া (৪০)-কে গ্রেফতার করে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা থানায় মামলা দায়ের করেছেন।

অপরদিকে, একই দিন রাত ৯টা ১০ মিনিটের দিকে ঢাকার আশুলিয়া থানাধীন নিরিবিলি ফাল্গুনী হাউজিং এলাকা থেকে এক ব্যক্তি ৯৯৯-এ ফোন করে জানান, তার পাঁচ বছর বয়সী নাতনিকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে।

পুলিশ জানায়, বিদ্যুৎ চলে যাওয়ায় শিশুটি ঘরের বাইরে বের হলে সেলিম (৩১) নামে এক ব্যক্তি তাকে একা পেয়ে স্পর্শকাতর স্থানে হাত দেন। শিশুটির চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করেন।

৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত সেলিমকে গ্রেফতার করে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা থানায় মামলা দায়ের করেছেন।

সারাবাংলা/এমএইচ/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর