Thursday 20 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ জুলাই ২০২৬ ১৬:৩৫ | আপডেট: ২৭ জুলাই ২০২৬ ১৮:২৫

চট্টগ্রাম: জেলার বোয়ালখালীতে অমিত সেনগুপ্ত (২২) নামের এক পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৭ জুলাই) সকাল ৯টার দিকে বোয়ালখালীর শাকপুরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম শাকপুরা গ্রামের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

অমিত ওই গ্রামের অনিল সেন বাড়ির জয়দেব সেনগুপ্তের ছেলে। একটি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন তিনি।

পুলিশ জানায়, বাড়িতে নিজ কক্ষের সিলিংফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় অমিতের মরদেহ পাওয়া যায়।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রেমঘটিত কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।’

বিজ্ঞাপন
সারাবাংলা/এসএন/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর