Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চট্টগ্রামে বাসের ধাক্কায় আহত আরও একজনের মৃত্যু, নিহত বেড়ে ৪

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ মে ২০২৬ ১৭:২২

প্রতীকী ছবি।

চট্টগ্রাম: ঈদের রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া ভেল্লাপাড়া ব্রিজ এলাকায় যাত্রীবাহী লেগুনাতে বাসের ধাক্কা লাগার ঘটনায় আহত সজিব হোসেন (২৬) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। সজিব হোসেন শিকলবাহা ইউনিয়নের খুরাইশ চৌধুরী বাড়ির নূর হোসেনের ছেলে।

বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে, বৃহস্পতিবার (২৮ মে) রাত ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ভেল্লাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, বেপরোয়া গতির ঈগল পরিবহণের একটি বাসের সঙ্গে যাত্রীবাহী লেগুনার সংঘর্ষ হয়। এতে লেগুনাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই বেশ কয়েকজন গুরুতর আহত হন।

বিজ্ঞাপন

আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। তারা হলেন পটিয়া উপজেলার খরনা ইউনিয়নের দুলা মিয়ার বাড়ির মো. ইউসুফ (৫৩), আশিয়াশ ইউনিয়নের মোল্লাপাড়া খন্দকার বাড়ির রুবেল (২৬) এবং পটিয়া পৌরসভার গোবিন্দখীল এলাকার হারুনুর রশিদ (৫১)।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) নুরুল আলম আশেক বলেন, ‘কর্ণফুলী থানার ভেল্লাপাড়া এলাকায় বাস ও লেগুনার সংঘর্ষে আহতদের হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে গুরুতর আহত সজিব হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।’

 

সারাবাংলা/এসএন/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর