Monday 29 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাবনার দাশুড়িয়ায় বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ জুন ২০২৬ ২১:১১

মরদেহ। প্রতীকী ছবি।

পাবনা: পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়ার শেখপাড়া এলাকায় বাসের ধাক্কায় এক ভ্যানচালক নিহত হয়েছেন।

সোমবার (২৯ জুন) সন্ধ্যা ৭টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত শাহীন শেখ (২৪) নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার রাওতা গ্রামের স্বপন শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী থেকে দাশুড়িয়াগামী সোহাগ পরিবহণের একটি বাস ওভারটেক করার সময় ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক শাহীন শেখ ঘটনাস্থলেই নিহত হন।

দুর্ঘটনার পর বাসচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে স্থানীয়রা জানায়।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহালসহ প্রয়োজনীয় আইনি কার্যক্রম শুরু করেছে।’

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর