Sunday 17 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভ্যানে রিকশার ধাক্কা, কার্টনের নিচে চাপাপড়ে চালক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ মে ২০২৬ ১৭:৫০

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর শ্যামপুর ধোলাইপাড়ে কার্টনবোঝাই ভ্যানে ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় শফিকুল ইসলাম (৩৭) নামে এক চালক নিহত হয়েছেন।

রোববার (১৭ মে) দুপুর দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক বেলা পৌনে ৩টার দিকে মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. মিজানুর জানান, শ্যামপুর ধোলাইপাড় হামিদা পেট্রোল পাম্পের সামনে দিয়ে ভ্যান বোঝাই কার্টন নিয়ে যাচ্ছিল শফিকুল ইসলাম। এ সময় ব্যাটারিচালিত একটি রিকশার ধাক্কায় কার্টনের নিচে চাপাপড়ে গুরুতর আহত হন ভ্যানচালক। সঙ্গে সঙ্গে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

এ দিকে হাসপাতালে শফিকুলের বড় ভাই মো. শরিফুল ইসলাম জানান, তাদের গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার রাজনগর গ্রামে। বাবার নাম মৃত শহিদুল ইসলাম। বর্তমানে তিনি সবুজবাগ বাসাবো খেলার মাঠ এলাকায় থাকতেন। সকালে ভ্যানে করে কার্টন তৈরির মালামাল নিয়ে শ্যামপুরের দিকে যাচ্ছিলেন। দুপুরে মুঠোফোনে দুর্ঘটনার খবর শুনতে পান। এর পর হাসপাতালে এসে ভাই শফিকুলের মরদেহ দেখতে পান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি শ্যামপুর থানায় জানানো হয়েছে।

সারাবাংলা/এসএসআর/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর